• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না- তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০২:১৮ পি.এম.
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি-সংগৃহীত

পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানি। আপনি বলছেন “সংস্কার করবেন”। আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়।’

তিনি বলেন, ‘জনগণ আপনাকে (ড. ইউনূস) বসিয়েছে। আপনি কিন্তু রাজপথে ছিলেন না। টেলিভিশনের খবর দেখেছি আপনি বিদেশে ছিলেন। রাস্তায় আপনার চেহারা দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই-ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব, আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেইমানি-বিশ্বাসঘাতকতা করবেন না।’

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের কারণে আপনাকে বসিয়েছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই যে, স্বৈরাচারকে সহযোগিতা করছেন, স্বৈরাচার গড়ারও ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় গণমিছিলোত্তর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের