• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০২:৫২ পি.এম.
ভিওডি বাংলা

“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে।

সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নায়েবে আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”

তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”

মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।

এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার