• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে : মোহাম্মদ আলী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পি.এম.
ভিওডি বাংলা

জনগণের শক্তি সমর্থন ও দলের আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, বিএনপি এখন ক্ষমতার দ্বার প্রান্তে। এ সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয়েছে। তাই এখন স্থানীয় বিএনপিতে বৈষম্য নয়, ঐক্য থাকা জরুরী। জনগণের পাশে থাকা জরুরী। সামনের নির্বাচনে যিনি দলীয় মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রস্তুতি নিতে হবে। 

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির একটি অংশের জুলাই অভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালি পরবর্তী সমাবেশে অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা আইন উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মোর্শেদ রঞ্জু। বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, অবিভক্ত মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজ সংসদের সাবেক জিএস মামুনুর রশিদ টিয়া, সাবেক বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আজিজ,খলিল মাস্টার প্রমুখ। 

এর আগে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জমায়েত হয়। সেখান থেকে র‌্যালি বের হয়ে ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে সমাবেশ করে। একই দিনে বিকেলে মধুপুর পৌর শহরে বিএনপি মোহাম্মদ আলী গ্রুপ বিজয় মিছিল ও সমাবেশ করে। অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদের নেতৃত্বে মধুপুরে সকালে বের হয় একটি মিছিল। 

বিকাল চারটায় ধনবাড়ী শহরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপের র‌্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ সাজিদের কবর জিয়ারত করেন ফকির মাহবুব আনাম স্বপন। এসময় তার সাথে মধুপুর ও ধনবাড়ীর নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী