• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফ্যাসিবাদের পতন হলেও সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ: মান্না

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন কিংবা গত ১৫ বছর ধরে রাজপথে আন্দোলন করেছেন, সবার চাওয়া ছিল একটি— ফ্যাসিবাদের পতন। সেই ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেছে। কিন্তু আমরা চাই না, এই সরকারও আগের তিনটি নির্বাচনের মতো আরেকটি তামাশার নির্বাচন উপহার দিক। আমরা একটি গ্রহণযোগ্য ও গুণগত নির্বাচন চাই।

মঙ্গলবার (০৫ আগস্ট) এক আলোচনাসভায় এ নির্বাচন আয়োজনের জন্য যে যে সংস্কার দরকার, তা এখনই করতে হবে। প্রধান উপদেষ্টা যদিও একটি সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন, সেটি ইউনিক বা ব্যতিক্রমধর্মী বটে। কিন্তু বাস্তবতা হলো, আজ অবধি একটি সংস্কারও তিনি সম্পূর্ণ করতে পারেননি।

মান্না বলেন, প্রধান উপদেষ্টা পুলিশকে বলেননি, যে অন্যায় করেছে, তার বিচার হবে বাকিদের নিরাপত্তা দেওয়া হবে। বরং কোনো রকম পুনর্গঠনের উদ্যোগ ছাড়াই পুলিশকে রেখে দেওয়া হয়েছে। ফলে আমরা জানি না, তারা কী করবে। এখন আমরাই নিজেদের রক্ষক, আমরাই প্রতিদ্বন্দ্বী, আমরাই প্রধান খেলোয়াড়।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার গত এক বছরে বড় কিছু করতে পারেনি। আগামী ছয় মাসে পারবে— সেটাও নিশ্চিত করে বলা যায় না। বরং যদি হঠাৎ করে বলে বসে— এই না হলে নির্বাচন হবে না, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

মান্না বলেন, সংবিধান সংস্কার করতে হলে তা সংসদে পাস করাতে হবে। কিন্তু যেসব দল নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ হবে, তারাই এসব সংস্কারের বিরোধিতা করছে। ১৯টি মৌলিক সংস্কারের মধ্যে তারা ১০টিই মানে না। এখন আপাতত সবাই একসঙ্গে চলার চেষ্টা করছে বলেই কিছুটা সম্মতি মিলছে। কিন্তু নির্বাচনের পর যখন সংসদ গঠিত হবে, তখন এসব সংস্কারের কী হবে?

বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক ঐক্য সভাপতি। তিনি বলেন, আমরা কি বিএনপিকে জিজ্ঞেস করেছি, তারা যেসব সংস্কারের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, ক্ষমতায় গেলে তারা সেগুলো মানবে কিনা? ইয়েস বলবে, নাকি আবারও ‘নো’ বলবে? এই প্রশ্নগুলো এখন থেকেই সামনে আনা জরুরি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের