• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৯:২৮ এ.এম.
প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এ উপলক্ষে  আজ বুধবার  (৬ আগস্ট) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন এবং দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উপস্থাপন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।

এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা এসেছে, তাকে বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের