• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গণঅভ্যুত্থান দিবসে কমলনগরে ইসলামি আন্দোলনের গণমিছিল

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ১২:১১ পি.এম.
ভিওডি বাংলা

গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখা মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজিরহাট বাজারে এক বর্ণাঢ্য গণমিছিল আয়োজন করে।

গণমিছিলটি শুরু হয় আসরের নামাজ শেষে হাজিরহাট হামিদিয়া মাদ্রাসা গেট থেকে। ভারি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি একাধিকবার বাজার ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাজিরহাট বাজারের উত্তর মাথায় এক সংক্ষিপ্ত ব্যক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতী শরীফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাষ্টার মোসলেহ উদ্দিন এবং ইসলামি ছাত্র আন্দোলনের কমলনগর উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম নাবিল।

গনমিছিলে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, ইসলামী হুকুমত কায়েম এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। পীর সাহেব চরমোনাই যে কোনো কর্মসূচি দিবেন তা বাস্তবায়নে তারা প্রস্তুত আছে বলে জানান।

গণমিছিলে ইসলামি আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার