• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে পুত্রের হাতে পিতা খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০১:৪৫ পি.এম.
ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে । এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০)কে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুত আহত দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল্লাহ

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। পরে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে সে। এসময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় পিতা-পুত্রের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেকে প্রেরণ করেন। রাতে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, পিতাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার