• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৯ আগস্ট)। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বোর্ড পরিচালকরা সরাসরি উপস্থিত থাকবেন, তবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি (অনলাইনে) সভায় অংশ নেবেন।

গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি বুলবুলের সভাপতিত্বে আরেকটি গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে। একইভাবে দেশের বাইরে অবস্থান করায় বোর্ডের আরেক পরিচালক ফাহিম সিনহাও সভায় অনলাইনে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা। পাশাপাশি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করা হবে।

এদিকে, বিসিবি সভাপতি বুলবুল আগামী ১৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। এর আগেই জাতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। আজ বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। 

ক্যাম্পের শুরুতে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা পরিচালনা করছেন ট্রেনার নাথান কেলি। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব।

ছুটি শেষে আগামী ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প। পাশাপাশি এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনাও করছে বিসিবি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা