• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডিপজলের জমি দখলের অভিযোগ, যা জানা গেল

বিনোদন ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। 

ডিপজলের ম্যানেজার মো. আব্দুল গণি জানান, গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোরপূর্বক নাভানা সিএনজি কারখানায় প্রবেশ করেন। তারা প্রতিষ্ঠানটির সাইনবোর্ড ভেঙে ফেলে নিজস্ব সাইনবোর্ড স্থাপনের চেষ্টা চালান। একইসঙ্গে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, মারধর ও হুমকিও প্রদান করেন।

ঘটনার পরদিন, ৩০ জুলাই, দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি লেখেন:

“আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং আরও কিছু ব্যক্তি আমাদের ভাড়াকৃত নাভানা সিএনজি কারখানায় জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর এবং জবরদখলের অপচেষ্টা চালিয়েছে। তারা আমাদের কর্মচারীদের মারধর করে ভয় দেখিয়েছে। এটি সম্পূর্ণ বেআইনি ও জবরদখলমূলক কার্যক্রম। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

এদিকে, চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ডিপজলের পাশে দাঁড়িয়েছেন। তারা দাবি করছেন, গত কয়েক মাস ধরে একটি চক্র তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানি করে আসছে।

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির একজন নির্বাহী সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, ‌‘ডিপজল চলচ্চিত্রের একজন নিবেদিতপ্রাণ বন্ধু। তিনি সবসময় শিল্পী-কলাকুশলীদের পাশে থাকেন। কিন্তু একটি কুচক্রী মহল তাকে পরিকল্পিতভাবে হয়রানি করছে এবং তার জমি ও ব্যবসা দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, ‘ডিপজল সিনেমার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নির্মিত সিনেমাগুলোর মাধ্যমে অনেক শিল্পী-কলাকুশলী উপার্জনের সুযোগ পান। এই অবস্থায় তাকে জোরপূর্বক হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সবশেষে, চলচ্চিত্র অঙ্গনের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ডিপজলকে হয়রানি থেকে মুক্ত করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’