• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সরকার: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৫:৫২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি-সংগৃহীত

রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে।

এ সময় সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না বলেও মন্তব্য করেন তিনি।  

সালাহউদ্দিন বলেন, দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ‘আমাদের প্রত্যাশিত সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কায়েম করাই হবে আজকের শপথ।

তিনি বলেন, ভবিষ্যতের সকল সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে এবং সনদ স্বাক্ষরিত হবে। এসব সংস্কার নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে মতামত গ্রহণ করে কেবল বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের