• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সঙ্গীত ও নৃত্য

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের গান

বিনোদন ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ পি.এম.
রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স জেন-জিদ- ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ছিল মঙ্গলবার, ৫ আগস্ট। ছাত্র-জনতার এই অভ্যুত্থানে মিছিলের অগ্রভাগে ছিল জেন-জি প্রজন্ম, যা বিশ্বের প্রথম ‌‘জেন-জি রেভ্যুলুশন’ হিসেবেও পরিচিত।

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স জেন-জিদের এমন সাহসী জাগরণে অভিভূত হয়েছেন। বুধবার, ৬ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি নিজ কণ্ঠে গাওয়া একটি গান উপস্থাপন করেন। যদিও গানটির নির্দিষ্ট শিরোনাম এখনো প্রকাশ করা হয়নি।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গানটি শেয়ার করে বলা হয়:

“বুধবার (৬ আগস্ট) ডাচ মিশন প্রধান আন্দ্রে কার্সটেন্স জেন-জি নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসাসূচক একটি গানের কথা ও ভিডিও উপস্থাপন করেছেন।”

বিদায়ী রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্সের গাওয়া গানটির কথাগুলো এমন-‘বাংলাদেশ বাংলাদেশ/ ফুল অব ফ্রেন্ডলি পিপল, ডুয়িং ফাইন/ রেভ্যুলুশন পেভড দ্য ওয়ে/ ফর টু সে দে ওয়ান্ট টু সে।’

ইতোমধ্যে গানটি প্রধান উপদেষ্টার ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে:

“ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশে ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্বদানকারী সাহসী জেন-জি তরুণদের সম্মানে একটি হৃদয়ছোঁয়া গান পরিবেশন করেছেন ডাচ মিশন প্রধান আন্দ্রে কার্সটেন্স। তাঁর এই শ্রদ্ধাঞ্জলি গোটা প্রজন্মের সাহস, ঐক্য ও ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক-যারা নীরব থাকতে অস্বীকৃতি জানিয়েছিল।”

এছাড়াও উল্লেখ করা হয়- ‘আন্দ্রে কার্সটেন্সের এই গান বাংলাদেশের জনগণের প্রতি গভীর সংহতি এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে তরুণ নেতৃত্বাধীন প্রতিরোধ শক্তির প্রতি শ্রদ্ধার প্রতিফলন।’

ভিওবি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’