• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গোপনে বান্দরবানের থানচি ভ্রমণে সস্ত্রীক এনসিপি নেতা সারজিস

বান্দরবান প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৮:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গোপনে বান্দরবানের থানচি উপজেলা সফর ও ভ্রমণে আসার খবর পাওয়া গেছে। তবে জেলার ও উপজেলা নেতারা বলছেন, তার ভ্রমণ সম্পর্কে কেউ কিছু জানেন না।

গোয়েন্দা সূত্র ও থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সারজিস কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবানের লামা, আলীকদম হয়ে থানচি সফরে যান। পরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্রে থেকে বান্দরবান শহরে দিকে রওনা দিয়েছেন।

এনসিপি বান্দরবান জেলা কমিটির যুগ্ম সম্পাদক পদধারী এই নেতা জানান, উনি (সারজিস আলম) বান্দরবান সফর করবে এরকম কোন তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন। দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে উনার বান্দরবানের আসার খবর পায়। এর আগে আমরা কেউ কিছু জানতাম না।

বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোন সৌজন্য সাক্ষাৎ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদ্দুর জানি, এটা উনার ব্যক্তিগত ভ্রমণ, শুনলাম একাই এসেছেন। বান্দরবান হয়ে হয়ত চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন। জেলায় দলের নির্ধারিত কোন কর্মসূচিও ছিল না। আমাদেরকে যেহেতু জানানো হয়নি, আমরাও আগ বাড়িয়ে আর খবর নিতে যায়নি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল বলেন, এই বিষয়ে কিছু জানিনা, আমাদের কিছু জানানো হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার