• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সিদ্ধান্ত নেবেন আহ্বায়ক-সদস্য সচিব

৫ নেতার শোকজের জবাব পেয়েছে এনসিপি

   ৭ আগস্ট ২০২৫, ০৮:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার ঘটনায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, এ বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এদিকে, এনসিপির দফতরে লিখিত আকারে জবাব দিয়েছেন নেতারা। সে জবাব নিজ ফেসবুক পেইজেও শেয়ার করেন মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি লেখেন, ৫ আগস্ট তার পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি। কোনো দায়িত্ব না থাকায়, এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত। তার ভাষ্য মতে, ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।

নোটিশের জবাবে হাসনাত আব্দুল্লাহ লিখেন, জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় এমন কিছু কথা আছে, যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ৪ আগস্ট সন্ধ্যায় জানতে পারেন, আন্দোলনের আহত ও নেতৃত্বদানকারী অনেককে ওই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এটা তার কাছে শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে। তাই তিনি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

হাসনাত আরও লেখেন, অবকাশ যাপনে গেলেও সেসব ভিডিও উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। নারী হওয়ায় তাসনীম জারার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। এতে রাজনীতিতে নারীদের আসা কমে যাবে।

হাসনাত বলেন, তিনি মনে করেন এনসিপির উচিত ছিলো গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় তাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের