• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানের সঙ্গে এনডিএম'র বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ০৯:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন যুগপৎ আন্দোলনের অন্যতম সহযোগী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর শীর্ষ নেতৃত্ব। 

এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনকালীন সময়সীমা ঘোষণার পর এনডিএম-এর সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। বিএনপির লিয়াঁজো কমিটির পক্ষে নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকবেন দলটির মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, ব্যারিষ্টার শাহেদুল আজম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

এর আগে গতমাসের তৃতীয় সপ্তাহে লন্ডনের একটি অভিজাত হোটেলে চলমান রাজনৈতিক সংকট ও জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনডিএম'র চেয়ারম্যান ববি হাজ্জাজের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে যুগপৎ আন্দোলনের কাঠামো, নির্বাচনকালীন সরকারের রূপরেখা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয়, রাজনৈতিক কৌশল ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের