• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৯৪২ চিকিৎসককে পদোন্নতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ১০:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

জুনিয়র কনসালট্যান্ট পদে ৯৪২ চিকিৎসককে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ১৩ আগস্টের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি বা ই-মেইল [email protected]এ পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) দেওয়া হলো।

পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) কর্মকর্তাদের পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি বা পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। লিয়েন বা প্রেষণ বা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তারা লিয়েন বা প্রেষণ বা শিক্ষা ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের