• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! এলাকাবাসীর ক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে একটি উন্নয়ন প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে। রাস্তায় রড দিয়ে নির্মানের কথা থাকলেও বাস্তবে রড ছাড়াই কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। 

‎জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের পাঁরপাচিল বদিউজ্জামানের বাড়ি হইতে মান্নানের বাড়ি অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে ৯লাথ ৫৯হাজার ২শ টাকা ব্যায়ে এই কাজের ওযার্ক ওর্ডার অনুযায়ী রাস্তাটি আরসিসি করার কথা কিন্তুু তা না করে তরিঘরি করে নিম্নমানে ইট বালু খোয়া  ‎দিয়ে সিসি ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল দেখা দেওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। যার কারনে রাস্তাটি পুন নির্মানের দাবী জানিয়েছে এলাকাবাসী। 

‎সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যাযায়, প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিদর্শনে এসে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব, প্রশাসকও সত্যতা পেয়েছেন। তারা আরো জানান, প্রকল্পে আরসিসি (RCC) রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে সিসি (CC) ঢালাই করা হয়েছে। এর ফলে রাস্তা দ্রুত ফাটল ধরেছে এবং টেকসই হয়নি। তারা মনে করছেন, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এ বিষয়ে গ্রামবাসী ইউনিয়ন পরিষদে গিয়ে ‎প্রশাসনিক সচিব ও প্রশাসক সরেজমিনে তাঁদের নিয়ে এলে এ প্রকল্পের কাজে অনিয়ম ও মানহীন নির্মাণকাজের প্রমাণ পেয়েছে। রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও ঢালাই ভেঙে পড়ার চিত্র ধরা পড়ে।

‎স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটা এখনও ব্যবহারযোগ্য হয়নি। আমরা চাই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
‎ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে দেখতে গিয়েছিলাম। রাস্তাটি কিছু অংশ আরসিসি করা হয়েছে পরে সিসি করন করা হয়েছে। নিম্নকাজ ও অনিয়ম হওয়ায় এখনো বিল দেওয়া হয়নি। তবে একাজ আমার সময়ে বাস্তবায়ন হয়নি। 

‎এসব বিষয়ে ইউপি প্রশাসক ডা: আলমগীর হোসেন বলেন, আগামী সোমবার ওই রাস্তা দেখতে যাবো। এখনো এ কাজের বিল দেওয়া হয়নি।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী