• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তুচ্ছ ঘটনায় খুন হলেন হুমা কুরেশির ভাই

   ৮ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
হুমা কুরেশি ও তার চাচাতো ভাই আসিফ কুরেশি। সংগৃহীত ছবি

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক তুচ্ছ বিরোধ প্রাণ কাড়লো বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশির। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকার জঙ্গপুরা ভোগাল বাজার লেনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সামনে স্কুটার পার্কিং নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আসিফের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই বিবাদ ভয়ংকর রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী গণমাধ্যমকে জানান, “আমার স্বামী কাজ শেষে বাড়ি ফিরে দেখেন বাড়ির সামনে একটি স্কুটার রাখা। সরাতে বলায় প্রতিবেশীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

আসিফের পরিবার আরও জানায়, অভিযুক্তদের সঙ্গে পূর্বেও পার্কিং নিয়ে বিরোধ হয়েছিল, তবে তা কখনো সহিংসতায় গড়ায়নি।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার বিস্তারিত তদন্তে প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’