• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অনেক সচিব নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : ফারুক

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৩:১৪ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা অনেক সচিব- আমলাড়া নির্বাচন বানচাল করার জন্য এখনও ষড়যন্ত্র করছে। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন,'আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোন ব্যক্তির সরকার না এদেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনাদের প্রকাশ করতে হবে।কি কারনে তারা নির্বাচন বানচাল করতে করার জন্য নানা অযুহাত সৃষ্টি করছে সেটিও জাতিকে জানাতে হবে।

জাতীয় নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন,'দেরিতে হলেও আপনারা ঘোষণা করেছেন রোযার আগে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন,'ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্র করছে। আমাদের নব্য ফ্যাসিবাদ বলার চেষ্টা করছে। সাবধান হয়ে যান। বিএনপি শহীদ জিয়ার দল বিএনপি স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি একটি আদর্শিক দল সুতরাং এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।

আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের