• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভেনিস চলচ্চিত্র উৎসবে রোহিঙ্গা ক্যাম্পের ২ শিশুর গল্প

বিনোদন ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ০৬:০১ পি.এম.
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এর ৮২তম আসর, যা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারও বাংলাদেশের কোনো সিনেমা এই উৎসবে মনোনয়ন পায়নি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি সিনেমা ‘লস্ট ল্যান্ড’ জায়গা করে নিয়েছে উৎসবের ‘অরিজোন্তে’ শাখায়।

জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘লস্ট ল্যান্ড’ পরিচালনা করেছেন জাপানি নির্মাতা আকিও ফুজিমোটো। সিনেমাটির গল্প গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই শিশু সামিরা (৯) ও সাফির (৪) জীবনের সংকট ঘিরে।

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আশ্রয় নেয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। সেখান থেকে হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে তারা মালয়েশিয়ায় পাড়ি জমান বিপদসংকুল এক পথে। এই যাত্রার করুণ চিত্রই উঠে এসেছে সিনেমাটিতে।

সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন। যদিও কাহিনির প্রেক্ষাপট বাংলাদেশ, তবে সিনেমাটির শুটিং হয়েছে থাইল্যান্ডে।

প্রসঙ্গত, এবারের উৎসবে ‘সোনালি সিংহ’ জয়ের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে ২১টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’