• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাঁশখালীতে ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা কর্তৃক  বৃহস্পতিবার(৭ আগস্ট) উপজেলা চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাঁশখালী ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কর্তৃক ঘুষ, দালালি, ফাইল আটকে রাখা ও সাধারণ জনগণকে হয়রানি করার মাধ্যমে যে দুর্নীতির অব্যাহত চর্চা চলছে, তা এখন জনদুর্ভোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের নিকট একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও আজও কার্যকর কোনো ব্যবস্থা গৃহীত হয়নি বলে অভিযোগ করেছেন বক্তারা। 

এই অবস্থার প্রতিবাদ ও পরিবর্তনের দাবিতে বাঁশখালীর সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিকবৃন্দ একজোট হয়ে ১৯ নভেম্বর২০২৪ ইং তারিখে নিম্নোক্ত ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছিল, দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ করা হয়নি।

দাবিগুলো ছিলো :-

(১) ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল মধ্যস্থতাকারী ও দালালদের অপসারণ করে সরাসরি সেবা গ্রহণের পথ সুগম করতে হবে।

(২) ভূমি অফিসের সিটিজেন চার্টার অফিসের সামনে টাঙাতে হবে। এবং প্রতিটি সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে অফিসের সামনে প্রদর্শন করতে হবে যাতে জনগণ জানতে পারে কখন কোন সেবা কত দিন সময়ে পাওয়া যায়।

(৩) ডিজিটাল ব্যবস্থার পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হবে। খতিয়ান, নামজারি, পর্চা খাজনা পরিশোধ ইত্যাদি সেবাকে শতভাগ অনলাইনভিত্তিক করে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে।

(৪) সাধারণ জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করতে হবে। ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণের জন্য একটি আলাদা ডেস্ক ও নিরপেক্ষ মনিটরিং কমিটি গঠন করতে হবে।

(৫) ৫ আগস্ট ২৪ ইং পরবর্তী সময়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ঘুষ, বিলম্ব বা হয়রানির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত গঠনপূর্বক অপরাধ চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

বাঁশখালীর সচেতন নাগরিক ও ছাত্রসমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনস্বার্থে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে। অন্যথায় জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন উপস্থিত ছাত্র জনতা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এমদাদ উল্লাহ, আব্দুল আহাদ, বদিউল আলম, মাহফুজ, শাহেদ, আনাছ, আরশাদসহ অনেকেই।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার