• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় প্রকাশ্যে যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৮:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল বাজারে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন যুবদল নেতা হিরন হোসেন (৩৫)। শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত হিরন হোসেন কসবামাজাইল ইউনিয়নের দীঘলহাট গ্রামের মৃত নজর আলী মণ্ডলের ছেলে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে পাংশা যাওয়ার পথে কসবামাজাইল বাজারে টিপুর চায়ের দোকানে বসে চা পান করছিলেন হিরন। এ সময় স্থানীয় সুলতান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন রামদা, হকিস্টিক, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে হিরনের ডান পা ভেঙে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরন জানান, সুলতান মিয়ার নেতৃত্বে হামলায় অংশ নেয় কসবামাজাইল গ্রামের শাওয়াল, আওয়াল, সেলিম এবং ডেমনামারা গ্রামের গফুরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান মিয়া বলেন, “ঘটনার সময় আমি সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, আমাদের সঙ্গে রাজনীতি করে এবং আমার প্রতিবেশী শাওয়াল তাকে মারপিট করেছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “কসবামাজাইলে একজনকে মারপিট করা হয়েছে এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার