• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

বেগমগঞ্জে (নোয়াখালী) প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ১০:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, চালকের ঘুম থেকেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে মাইক্রোবাসচালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।

চালক এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) ভোরে বাহার উদ্দিন ও তার স্বজনরা একটি মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।

এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান বাহার উদ্দিন, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তারা অভিযোগ করেছেন, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে এবং তাদের পরিবারে সাতজনের করুণ মৃত্যু হয়। নিহত সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান ঢাকা পোস্টকে জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা