• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০৭:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার (০৯ আগস্ট) সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে শহরের রাজার মাঠে আয়োজন করা হয় এক গণসংগীত এবং আলোচনা সভা।

এসময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা.মং উষাথোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

এসময় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার, সাংবাদিক ও কথা সাহিতিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, এ্যাডভোকেট উবা থোয়াই মারমা, আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক নারী নেত্রী সূচিত্রা তঞ্চঙ্গ্যা সহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠির জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠির নারী ও পুরুষেরা বর্নিল সাজে সেজে ও দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে এই আয়োজনে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী