• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোণায় যৌথ বাহিনীর অভিযান

৯ কেজি গাঁজা, মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০৮:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি নোয়াহ্ মাইক্রোবাস সহ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক আজ শনিবার বেলা দুপুরের 

দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয় এঁর নেতৃত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম ৮ আগষ্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ফঁচিকা বাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসা ও পাচার কাজে জড়িত মাইক্রোবাস সহ দুই জনকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারীরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দী গ্রামের নুরু মৃধার পুত্র মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের পুত্র অপু চোকদার(৩২)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার