• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহীতে ১৫ বছর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ

রাজশাহী ব্যুরো    ১০ আগস্ট ২০২৫, ১২:২১ পি.এম.
রাজশাহীতে ১৫ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার (১০ আগস্ট) বিকালে নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলন হবে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ বিরতির পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। কয়েক দিন ধরে শহরের প্রধান সড়ক, মোড় ও দেয়ালে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। পাশাপাশি মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

রাজশাহী মহানগরীর সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেটসহ হাজারো নেতাকর্মীর উপস্থিতি আশা করছে আয়োজকরা।

তৃণমূল নেতাদের মতে, আসন্ন কমিটিতে নবীন নেতৃত্ব আসতে পারে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন, তা সম্মেলন শেষে জানা যাবে। মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ মামুন বলেন, তৃণমূল চাইলে তিনি নেতৃত্বে আসবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের। মহানগর যুবদল আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনও সৎ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জানান, দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই এ সম্মেলনের আয়োজন। এবার প্রায় ৭০০ কাউন্সিলর থাকবেন এবং সম্মেলনের পর বিভক্তি কেটে যাবে বলে আশা করছেন তিনি।

রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেন, আন্দোলনে সক্রিয়, মামলা ও কারাভোগ করা সৎ ও যোগ্য নেতারাই দায়িত্ব পাবেন।

রাজশাহী মহানগরে সর্বশেষ বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। রাজনৈতিক অস্থিরতা, মামলা-হামলা ও সাংগঠনিক দুর্বলতায় এতদিন সম্মেলন হয়নি বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, এই সম্মেলন শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে বিএনপির ঐক্য ও সক্ষমতার প্রদর্শনী হবে।

স্থানীয় বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সম্মেলন বিএনপির জন্য বড় পরীক্ষা হতে পারে, যা দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মাঠে ফেরার বার্তা দেবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের