• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেহজাবীন-রাজীবের প্রেমে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত অভিনেত্রী!

বিনোদন ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ১২:২৭ পি.এম.
মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের গল্প এখনও অনেক ভক্তের হৃদয়ে গেঁথে আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের সফল পরিণতি টানেন এই জুটি-বিয়ের মাধ্যমে। বর্তমানে তারা গড়েছেন এক সুখী দাম্পত্য জীবন।

বিয়ের পর থেকে একসঙ্গে ঘুরেছেন বিশ্বের নানা প্রান্তে, পাশাপাশি ক্যারিয়ারেও ছড়িয়েছেন সাফল্যের আলো। রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও ভক্তদের কাছে এক মধুর গল্প হয়ে উঠেছে।

তাদের বিয়ের দিনটি যেমন ছিল স্মরণীয়, তেমনি আবেগঘন। সেই দিনের সাজ, মুহূর্ত আর ভালোবাসায় মোড়া আবহ ভক্তদের মনে আজও গেঁথে আছে। সম্প্রতি এই জুটির কিছু পুরনো মুহূর্ত আবারও এসেছে আলোচনায়-আর এর পেছনে রয়েছে বিশেষ এক কারণ।

বলিউডে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘সাইয়ারা’ নিয়ে মেতে উঠেছেন দর্শক। গভীর প্রেমের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে প্রেমিক-প্রেমিকার সম্পর্ককে এক অনন্য মাত্রায় দেখানো হয়েছে। দর্শকদের মুখে মুখে এখন 'সাইয়ারা' হয়ে উঠেছে ভালোবাসার নতুন নাম।

এই আবহে, এক ভক্ত তৈরি করেছেন একটি আবেগঘন ভিডিও-যেখানে মেহজাবীন ও রাজীবের প্রেমময় মুহূর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে ‘সাইয়ারা’র আবহ সংগীতের সঙ্গে। ক্যাপশনে লেখা, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’, যেখানে রাজীবকে বোঝানো হয়েছে তার ‘সাইয়ারা’ হিসেবে।

ভিডিওটি নজর কেড়েছে মেহজাবীনেরও। উচ্ছ্বসিত হয়ে সেটি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে ছোট্ট একটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন তার অনুভূতি-‘AWW!’

এতেই স্পষ্ট, ভালোবাসায় ভরপুর এই দম্পতির প্রতি মুগ্ধতা যেমন আছে ভক্তদের, তেমনি তারাও ভালোবাসার এই প্রকাশে আপ্লুত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’