• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মিরপুরের উইকেট দেখে হতাশ সিমন্স, পরিবর্তনের ডাক বিসিবির

স্পোর্টস ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ১২:৫৫ পি.এম.
সিমন্সও-ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে জয় পেলেও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ দল। উইকেটের আচরণ নিয়ে শুধু প্রতিপক্ষ কোচ ও অধিনায়কই নয়, অসন্তুষ্ট ছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও।

শনিবার (৯ আগস্ট) বিসিবি বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচ পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট দেখে খুবই হতাশ হয়েছিলেন। কারণ, আমরা জানি-যেখানেই খেলতে যাব, তার আদর্শ প্রস্তুতি এখানে (মিরপুরে) হবে না। এজন্যই আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে খেলব, মিরপুরে নয়।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও আমরা সিলেটে খেলেছি, যেখানে কন্ডিশন অনেকটা তাদের মতো ছিল। আমরা এখন আপস করতে চাই না। আমরা ভালো উইকেটে খেলতে চাই-even যদি তাতে চ্যালেঞ্জ আসে।’

ফাহিমের দাবি, এখনকার ক্রিকেটাররাও মিরপুরের ধীরগতির ও অসমান বাউন্সের উইকেট পছন্দ করেন না।

‘আমাদের ক্রিকেটাররা এখন মিরপুরের মতো উইকেটে খেলতে চায় না। দুই ওপেনার, যারা এখন আমাদের মূল শক্তি, তারাও চায় ব্যাটে বল ভালো করে আসুক, বাউন্স থাকুক, যাতে ব্যাকফুটে খেলা যায়।’

পাকিস্তান সিরিজ শুরুর আগেই নাকি ‘স্পোর্টিং’ উইকেট চেয়েছিলেন লিটনরা। ফাহিম বলেন, ‘অধিনায়ক লিটন সিরিজের আগেই বলে দিয়েছিল, ভালো উইকেটে খেলতে চায় দল। আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন সময় হয়েছে সবাই মিলে এই পরিবর্তন গ্রহণ করার। তাহলেই দল ভালো করবে, আর দেশের ক্রিকেটও এগিয়ে যাবে।’

ভিওবি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার