• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : আবু নাসের

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

রোববার (১০ আগস্ট) দুপুর ১২ টায় বরিশাল জর্জ কোর্টের আইনজীবীদের মাঝে ও আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। 

এসময় রহমাতুল্লাহ বলেন,  আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কারণ তারা গণতন্ত্রের কথা মুখে বললেও বাস্তবে ধারণ করেনি। বাংলাদেশে শেখ মুজিব ও শেখ হাসিনা বারবার গণতন্তের কবর রচনা করে ফ্যাসিবাদতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। অপরদিকে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করেছে। 
 
তিনি আরও বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের ফ্যাসিবাদি আচরণ অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে চিরস্থায়ীভাবে গনতান্ত্রিক রাষ্ট্র মেরামতে ৩১ দফা উপস্থাপন করেছেন। ৩১ দফার আলোকে তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে ফ্যাসিবাদতন্ত্রের কবর চিরতরে রচনা হবে। কারণ দেশের মানুষ জুলাই গণঅভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে চিরতরে প্রত্যাখান করেছে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, মহানগর বিএনপির সদস্য এ্যাডভোকেট মাসুদ আহমেদ ও এ্যাডভোকেট মো: স্বপন, মহানগর বিএনপির সদস্য মো: জাহিদুর রহমান রিপন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের