• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

গড়ে উঠা ঐক্য যে বিনষ্ট না হয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে চাঁদাবাজি, চুরি ছিনতাই চলবে না। কারণ তারেক রহমান দেশকে ভালোবাসেন। আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে তখন এক মাসের মধ্যে তাঁর বাবার মত এই বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন। ইতিমধ্যে আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি শুধু দলের নয় দেশের নেতা।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বছর পর রোববার (১০ আগস্ট) রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের সামনে কমিউনিটি হলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল অভিযোগ করে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বিগত সতেরো বছরে মা তার সন্তান হারিয়েছে, ভাই-বোন কে হারিয়েছি। আমাদের সাথীরা পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে; ব্যবসা হারিয়েছে। আমাদের নেতার এক নির্দেশে সারাদেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল সে আগুন দিয়ে আওয়ামী লীগের বাড়ি-ঘর জ্বল জ্বল করে জ্বলে উঠতো। 

 

রাজশাহী মহানগরে সর্বশেষ বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। রাজনৈতিক অস্থিরতা, মামলা-হামলা ও সাংগঠনিক দুর্বলতায় এতদিন সম্মেলন হয়নি বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, এই সম্মেলন শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে বিএনপির ঐক্য ও সক্ষমতার প্রদর্শনী হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেটসহ হাজারো নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ভিওডি বাংলা/ এমপি/

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী