• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি

ফেনী প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে ছিল ফেনীর সিভিল সার্জন অফিস। সহযোগিতা করেছে নারী জাগো উন্নয়ন সংস্থা ও প্রতিভা যুব সংস্থা। আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।

আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।

রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদান দাতার শারীরিক সুস্থতার জন্যও উপকারী।

সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, সময়মতো পর্যাপ্ত রক্তের যোগান নিশ্চিত করতে নিয়মিত রক্তদান অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমে অসংখ্য প্রাণ রক্ষা করা সম্ভব।

ভিওডি বাংলা/ জহির আদনান/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী