• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

   ১১ আগস্ট ২০২৫, ০৬:১৮ পি.এম.
জেনেভা ক্যাম্পে সংঘর্ষের চিত্র। ছবি  : সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। গুলিবর্ষণ আর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ সময় শাহ আলম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য। সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী