• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

   ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পি.এম.
ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিচ্ছেন কমিটির সদস্যরা। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।

এই কমিটির প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিটির সদস্যরা মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।

কমিটি-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় অবসরে যাওয়া এক হাজার ৫৪৩ জনের আবেদন পর্যালোচনা করে সেখান থেকে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি করেছিল সরকার।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ