• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরিয়াকে কখনই ভাঙতে দেবে না তুরস্ক: এরদোয়ান

   ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

বিদ্রোহীদের তড়িৎগতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাংক ইতোমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। এর মাঝেই মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, ‘‘সিরিয়াকে আর কখনই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক।’’

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘‘এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না... সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার ওপর যে কোনও ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো।’’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাতারে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
কাতারে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল