• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

স্পোর্টস ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ওয়াসরিয়া খুশবু। ছবি: সংগৃহীত

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি এই টাইটেল পেয়েছেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, নারী দাবাড়ুর ২১০০ রেটিং হলে মহিলা ফিদে মাস্টারের জন্য আবেদন করা যায়। মাত্র ১৩ বছর বয়সী খুশবু সেই শর্ত পূরণ করেছেন। বয়স ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় খুশবুর সাফল্য রয়েছে। 

বাংলাদেশের দাবায় নারীদের পথচলা অনেক দিনের। এরপরও বাংলাদেশে এখনো নেই কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার। মহিলা আন্তর্জাতিক মাস্টার পর্যন্ত হতে পেরেছেন রাণী হামিদ, লিজা, শিরিনরা।

মহিলা আন্তর্জাতিক মাস্টারের নিচের ধাপ ফিদে মাস্টার। সেই নারী ফিদে মাস্টারের সংখ্যাও খুব বেশি নেই। খুশবুকে নিয়েও সেই সংখ্যাটা দশ ছাড়ায়নি। ক্যান্ডিডেট মাস্টার আরো কয়েকজন রয়েছে। তবে সেটা সেই অর্থে খেতাব ধরা হয় না বৈশ্বিক দাবায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে