• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুক্তরাষ্ট্রে টার্গেট স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) হামলার ঘটনা ঘটে। অস্টিন পুলিশ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানায়, ঘটনাস্থলে এখনও তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে।  

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা বিভাগ জানায়, তারা অন্তত চারজনকে সহায়তা দিয়েছে, যদিও তাদের অবস্থা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার এক পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের প্রিন্টের শার্ট। হামলার পরপরই আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়দের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই হামলা এমন সময় ঘটল, যখন স্কুল শুরুর আগে কেনাকাটার মৌসুমে দোকানগুলোতে ভিড় ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, টার্গেট স্টোরের পার্কিং লটে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে পৌঁছায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম