• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আন্তর্জাতিক যুব দিবসে মানিকছড়িতে র‍্যালী

খাগড়াছড়ি প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি' এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে র‍্যালি, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও উদ্যোক্তাদের অংশগ্রহণে শপথবাক্য পাঠ শেষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা প্রকৌশলী মহব্বত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠন একতা ক্লাবের সভাপতি জাকির হোসেন শান্ত, যুব স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো. জাকির হোসেন ও প্রশিক্ষিত সফল উদ্যোক্তা আব্দুল হামিদ এবং রাবেয়া আক্তার।

সভায় বক্তারা বলেন, 'প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মে সম্পৃক্ত করতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব'।

আলোচনা শেষে প্রথম ও দ্বিতীয় ধফায় ১২ জন প্রশিক্ষিত যুব আত্মকর্মী উদ্যোক্তার মাঝে সনদপত্র ও ১০ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী