• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগামীকাল নরেন্দ্র মোদীকে নিন্দা ও প্রতিবাদ পত্র পাঠাবে জাগপা

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে নিন্দা ও প্রতিবাদ পত্র পাঠাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আগামীকাল ১৩ আগস্ট বুধবার দুপুরে, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে নিন্দা ও প্রতিবাদ পত্র দিবে জাগপা নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, খুনি হাসিনাকে ফেরতের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আমরা গত ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলাম। গুলশান বাড্ডা লিংক রোডের সামনে পুলিশের বাঁধার মুখে তাৎক্ষণিক পথসভার মাধ্যমে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা সেদিন ভারতীয় দূতাবাস পর্যন্ত যাই নাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা থাকা প্রয়োজন, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে অন্তর থেকে ঘৃণা করে। খুনি হাসিনা এবং তার দোসরদের আশ্রয় প্রদান করার অধিকার ভারতের নাই। নরেন্দ্র মোদীকে মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, প্রভু নয়। আমরা আওয়ামী ষড়যন্ত্রকারী এবং গণহত্যাকারীদের সাথে একসাথে কাজ করার ভারতীয় সিদ্ধান্তর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আর তাই জাগপা প্রতিনিধি দল আগামীকাল ভারতীর দূতাবাসের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রতি নিন্দা ও প্রতিবাদ পত্র পাঠাবে ইনশাআল্লাহ। 

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের