• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন

স্পোর্টস ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০৪:০১ পি.এম.
বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন-ছবি সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লুটকারীদের রুখে দিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান।

রুবেল লেখেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের নানা ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এতে নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষ, পরিবেশপ্রেমী এবং পর্যটকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় রুবেল হোসেনও নিজের অবস্থান জানান।

জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে শুরু হয় পাথর লুটপাট। কয়েক সপ্তাহের মধ্যেই লুটের তাণ্ডবে এলাকা প্রায় ধ্বংসপ্রাপ্ত।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চালানো হচ্ছে এই লুটপাট। বিএনপি ও যুবদলের একাধিক নেতার নাম উঠে এলেও, অন্যান্য দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। বিএনপি ইতোমধ্যে অভিযুক্ত নেতাদের সাংগঠনিক পদ স্থগিত করেছে।

পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে ‘সাদা পাথর’ পর্যটন স্পটটি অচিরেই হারিয়ে যাবে, যা শুধু পরিবেশের জন্যই নয়, পর্যটন খাত ও জাতীয় রাজস্বের জন্যও হবে বড় ক্ষতি।

উল্লেখ্য, রুবেল হোসেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২১ সালের ১ এপ্রিল, নিউজিল্যান্ডের বিপক্ষে। বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার