• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল’

আদালত প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি- সংগৃহীত

পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিচারকার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী।

এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান বিএনপির আইনজীবীরা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান।

এর আগে, সোমবার (১১ আগস্ট) এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে ২৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের