• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ পাঁচ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরের মোহনা থেকে স্পিডবোটে করে সশস্ত্র অবস্থায় জেলেদের তুলে নিয়ে যায় তারা।

অপহৃত জেলেরা হলেন-মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, এবং একই এলাকার সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও জানান, এখন পর্যন্ত জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মি অন্তত ২৫১ জন জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় কয়েক দফায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার