• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষা খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একই দিনে এশিয়া অঞ্চলে মানবাধিকার, গণতন্ত্র ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফও ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরে পৌঁছান।

সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপনের প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত
সাবেক এডিসি মাসুদুর রহমান বরখাস্ত