• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০২:০৯ পি.এম.
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ছবি সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতার ধারাবাহিকতায় চলতি মাসেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট তিনি বাংলাদেশে পা রাখবেন।

পাকিস্তানি দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তার আরও কিছু আনুষ্ঠানিক কর্মসূচি রয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে তার সফরের কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয়। তবে এবার সফরের বিষয়ে সরাসরি নিশ্চিত করেছেন ইসহাক দার নিজেই।

গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। বাণিজ্য, কূটনীতি ও সামরিক সহযোগিতায় এসেছে দৃশ্যমান অগ্রগতি।

উল্লেখযোগ্য অগ্রগতিগুলোর মধ্যে রয়েছে-পারস্পরিক ভিসামুক্ত প্রবেশে নীতিগত সম্মতি, সরকার-থেকে-সরকার চাল আমদানি, দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল, উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও ফোনালাপ।

সাম্প্রতিক এই সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান