• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পঞ্চগড় সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

হাড়িভাসা (পঞ্চগড়) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটককৃত এসব বাংলাদেশিকে বিএসএফ বড়বাড়ি বিওপির মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে ভোরে সীমান্তসংলগ্ন হাড়িভাসা বাজার ও জোতবাহাদিপাড়া এলাকা থেকে স্থানীয়রা ১৮ জন ও ৫ জনকে আলাদাভাবে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

আটকদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সাতক্ষিরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবির ঘাগড়া বিওপি ক্যাম্প থেকে তাদের থানায় হস্তান্তর করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। আপাতত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পুলিশের জিডির ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত তিন মাসে পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ দফায় মোট ১৬৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী