• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৭:০৭ পি.এম.
আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের সহায়তা প্রদান। ছবি : ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেলে চন্দনাইশের কালিয়াইশ গ্রামে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে একটি পরিবারকে অটোরিকশা, দুই শিশুকে চিকিৎসা সহায়তা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের সহায়তা প্রদান।

অটোরিকশাটি দেওয়া হয় চন্দনাইশ হাশিমপুরের প্রয়াত যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের পরিবারকে। চিকিৎসা সহায়তা পায় তিন বছরের মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং ১১ বছরের মোহাম্মদ আরাফাত (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারে সহায়তা প্রদান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের