• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ রাজৈর এ অনুষ্ঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর শাখার আয়োজনে গাজীপুরের চান্দনা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  হত্যা করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়েছে।

সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি ও  দৈনিক ডেসটিনি মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাদারীপুর জেলা সভাপতি ও দৈনিক দিনকালের মাদারীপুর প্রতিনিধি অধ্যক্ষ গাউছ উর রহমান, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফাইজুর রহমান মামুন, সাংবাদিক ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, রাজৈর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সহ সভাপতি আরিফুজ্জামান বেগ টিপু ,যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সহ সভাপতি রাকিবুল হাসান বাবুল, চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন হিরা, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ডাব্লিউ, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আলি শেখ, সহ সাংগঠনিক সানোয়ার, অর্থ সম্পাদক মুরাদ হোসেন, 

আইন বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
বিজিবির অভিযানে আটটি সোনার বারসহ আটক ১
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা