• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হামজার দুর্দান্ত গোলেও লেস্টারের লিগ কাপ বিদায়

স্পোর্টস ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০১:৪১ পি.এম.
হামজা চৌধুরী-ছবি সংগৃহীত

ইংলিশ লিগ কাপের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো লেস্টার সিটিকে। হাডার্সফিল্ড টাউনের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর দল।

লেস্টারের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৫৪ মিনিটে দুর্দান্ত এক স্ট্রাইকে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি, যা ক্লাব ক্যারিয়ারে তার দ্বিতীয় গোল।

তবে ১১ মিনিট পরেই গোল হজম করে লেস্টার। ডিওন চার্লসের পেনাল্টি শট ঠেকালেও ফিরতি বল থেকে ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট হেডে গোল করে সমতা ফেরান।

৬৮ মিনিটে হ্যারি উইনকসের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার। কিন্তু ৭৬ মিনিটে আশিয়ার গোল ম্যাচকে নিয়ে যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে হাডার্সফিল্ডের হয়ে স্পট কিক থেকে গোল করেন অ্যালফি মে, লিও কাসেলডাইন ও সোরেনসেন। দুর্দান্ত পারফর্ম করেন তাদের গোলরক্ষক লি নিকোলস। তিনি লেস্টারের জর্ডান আইয়ু ও কেসি ম্যাকঅ্যাটির শট ঠেকান। আর বিলাল এল খান্নুস শট নেন পোস্টে।

তাতেই ৩-২ গোলে জয় নিয়ে পরের রাউন্ডে হাডার্সফিল্ড, আর লিগ কাপ থেকে বিদায় নেয় লেস্টার সিটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী