• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, যশোর থেকে ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ বাস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘দর্শনা ডিলাক্স’ বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‌‘তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।’

ওসি মো. সালাউদ্দিন চৌধুরী আরও জানান, দুর্ঘটনার ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই পুরুষের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী