• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পি.এম.
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি-সংগৃহীত

জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর তাদের আস্থা আছে। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, একটি দ্বন্দ্বে ভরা ও রাজনৈতিক টালমাটাল সময়ে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে তারা দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কে জিএম কাদেরের পক্ষেই আইনের সমর্থন আছে বলে দাবি করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এমন প্রতিক্রিয়া জানান জাপার মহাসচিব।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং সব নিবন্ধিত দলের অভিভাবক। তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে।

দলের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে চলমান সংকট প্রসঙ্গে জাতীয় পার্টির এ নেতা বলেন, তাদের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও শুধু তারই আছে। সিভিল কোর্টের নির্দেশে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কার আদেশ এখনো কার্যকর আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই লাঙল প্রতীক থাকবে।

ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, নির্বাচন আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনো শর্তপূরণ হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের