• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেখ হাসিনার লক্ষ্য ছিল চিন্তাধারাকে ধ্বংস করা: হুম্মাম

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিলেন, তার এই চিন্তাধারাকেই সে (শেখ হাসিনা) ধ্বংস করতে চেয়েছিল। তার লক্ষ্য ছিল বাবার যে লিগ্যাসি আছে, তার যে রাজনীতি আছে সেটি ধ্বংস করে দেওয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা, বড় ভাই ফয়সাল কাদের চৌধুরী এবং বোন।

তিনি বলেন, এই আইসিটিটা (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) আসলে আদৌ কোনো কোর্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমরা বহু বছর ধরেই লড়াই করে এসেছি। আমরা সক্ষমও হয়েছিলাম। আপনারা যখন তৎকালীন আইনমন্ত্রী কিংবা বিচারপতিদের প্রশ্ন করতেন যে, এটি আসলে আন্তর্জাতিক নাকি ডোমেস্টিক কোর্ট। তখন কিন্তু তারা গোলপোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, তাদের যখন প্রশ্ন করা হতো, এটা বাংলাদেশের আইন মেনে কেন হচ্ছে না তখন তারা বলতো, এটা একটা আন্তর্জাতিক আদালত। আবার যখন বিদেশিরা তাদের প্রশ্ন করতো, আন্তর্জাতিক মানদণ্ড কেন অনুসরণ করা হচ্ছে না। তখন তারা বলতো এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের