• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে ইউএনও বাসভবনে হামলা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ইটনায় মিনি স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনিক কর্মচারীদেরকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনায় ইউএনও বাসভবনে কর্মরত এক আনসার সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সদর ইউনিয়নের কয়েকজন যুবক মিলে একটি অস্থায়ী আইনশৃঙ্খলা কমিটি গঠন করে টুর্নামেন্ট চালু করে। অভিযোগ আসে যে খেলার পাশাপাশি জুয়া চলছে। তদন্তের স্বার্থে ইউএনও টুর্নামেন্ট বন্ধের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ) বিকালে খেলা চলাকালে ইটনা থানার ওসি মাঠে এসে ইউএনও’র নির্দেশে খেলা বন্ধ করতে বলেন। খবরটি ছড়িয়ে পড়লে প্রায় ৩-৪ শত লোক মিছিল নিয়ে ইউএনও অফিসে যায়। ইউএনওকে না পেয়ে তারা বাসভবনের সামনে অবস্থান নিয়ে হামলা করে।

উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল বলেন, হঠাৎ ৩০০-৪০০ জন লোক এসে বাসভবনের সামনে হট্টগোল শুরু করে। আমরা চেষ্টা করি তাদের শান্ত করতে, তবুও তারা দায়িত্বরত আনসার-পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে ও মারধর করে। পরে বাসভবনে হামলা করে। তখন ইউএনও বাসায় ছিলেন না, কিন্তু তাঁর পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সদর ইউনিয়নের বড়হাটির হাজী খুরশিদ মিয়ার ছেলে হাফেজ আব্দুর নূর। বাকিদের ধরতে অভিযান চলছে।

ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, স্থানীয়দের অনুরোধ ছিল মাঠে যেন জুয়া বা বড় টুর্নামেন্ট না হয়, কারণ বড় টুর্নামেন্ট হলে এলাকার ছেলেরা খেলার সুযোগ পায় না এবং মাঠও নষ্ট হয়। আমি বলেছিলাম বড় খেলার আগে আমাকে জানাতে। কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করে খেলা চালিয়ে যায়। পুলিশ বাধা দিলে তারা আমার বাসভবনের সামনে এসে হট্টগোল ও হামলা চালায়, এমনকি দায়িত্বরতদের গায়ে হাত তোলে। তখন আমি বাসায় ছিলাম না, পরিবার বিপদে পড়ে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার